ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা প্রদর্শনে বাধা কাটল, হাইকোর্টের স্থগিতাদেশ

নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম। এর আগে সেন্সর বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নির্মাতা হাসান জাহাঙ্গীর একটি রিট পিটিশন দায়ের করেছিলেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক একটি প্রকল্পের কাজ শুরু করেন হাসান জাহাঙ্গীর। এতে অভিনয় করেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। শুরুতে এটি নাটক হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে নির্মাতা এটি সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেন। বোর্ড প্রথমে অনুমতি দিলেও অভিনয়শিল্পী মৌসুমী ও জেবা জান্নাতের আপত্তির মুখে সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছিল।

অভিনেত্রী জেবা জান্নাতের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছিল বলে জানা গেছে। এর আগে গত ১৫ মে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও অভ্যন্তরীণ জটিলতা ও আপত্তির মুখে তা থমকে যায়। তবে হাইকোর্টের নতুন আদেশের পর সিনেমাটি মুক্তির পথ সুগম হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা প্রদর্শনে বাধা কাটল, হাইকোর্টের স্থগিতাদেশ

আপডেট সময় : ০৩:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬