ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

‘ওরা মানুষ নয়, জন্তু’, শিশু হত্যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া কাজী মারুফের

দেশে সাম্প্রতিক সময়ে শিশু রামিসা ও আসিয়া হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কাজী মারুফ তার পোস্টে প্রশ্ন তুলে বলেন, শিশুদের ওপর এমন বর্বরতা চললেও আইনের যথাযথ প্রয়োগ কেন দেখা যাচ্ছে না। তিনি মনে করেন, আসিয়া হত্যার সময় যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যেত, তবে হয়তো আজ রামিসার মতো শিশুদের অকালে প্রাণ হারাতে হতো না। অপরাধীদের প্রতি ঘৃণা প্রকাশ করে তিনি তাদের ‘মানুষের রূপধারী জন্তু’ হিসেবে আখ্যায়িত করেন।

এই অভিনেতা দেশের বিচার ব্যবস্থার দ্রুত সংস্কার এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষও শিশুদের সুরক্ষায় কঠোর আইন ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সংহতি প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

‘ওরা মানুষ নয়, জন্তু’, শিশু হত্যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া কাজী মারুফের

আপডেট সময় : ০২:৩৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬