গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে এক কাপড় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাইয়ে মিরপুর-১০ নম্বর এলাকায় ফায়ার সার্ভিসের সামনে ভ্যানগাড়িতে কাপড় বিক্রি করার সময় সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী ও তার শ্যালকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর সময় ওই ব্যবসায়ী ও তার স্বজনরা গুরুতর আহত হন। হামলায় রাবার বুলেটের আঘাতে ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়লে তাকে লাঠিসোঁটা দিয়েও মারধর করা হয়।
তদন্তকারী কর্মকর্তা আদালতে জানান, ওই দিনের সহিংসতায় এবং সাধারণ মানুষের ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের সরাসরি সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এরই ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















