ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা প্রদর্শনে আইনি বাধা কাটল

নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম। এর আগে সেন্সর বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানিয়েছিলেন নির্মাতা হাসান জাহাঙ্গীর।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে একটি প্রজেক্টের কাজ শুরু করেন হাসান জাহাঙ্গীর। শুরুতে এটি নাটক হিসেবে নির্মিত হলেও পরবর্তীতে সিনেমা হিসেবে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়। বোর্ড প্রাথমিক অনুমতি দিলেও অভিনেত্রী মৌসুমী ও জেবা জান্নাতের আপত্তির মুখে সিনেমাটির সেন্সর বাতিল করা হয়েছিল। তবে আদালতের নতুন আদেশের ফলে সিনেমাটি এখন দর্শকদের সামনে আসার সুযোগ পেল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা প্রদর্শনে আইনি বাধা কাটল

আপডেট সময় : ০২:৩৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬