ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

নারী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় বাধা সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণ

বাংলাদেশের ডিজিটাল প্রেক্ষাপটে কনটেন্ট ক্রিয়েশন এখন কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী ক্যারিয়ার ও ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে নারীরা ফ্যাশন, রান্না ও লাইফস্টাইল নিয়ে কাজ করে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন। তবে এই সম্ভাবনাময় পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণ।

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রথি আহমেদ এক সাক্ষাৎকারে জানান, শুরুতে শখের বশে ভিডিও তৈরি করলেও এখন এটি অনেকের আয়ের প্রধান উৎস। তিনি মনে করেন, নারীদের জন্য এখন অনেক বেশি সুযোগ তৈরি হয়েছে এবং বিভিন্ন ব্র্যান্ডও তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে অনলাইন ট্রোলিং এবং সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি এখনো নারী ক্রিয়েটরদের জন্য বড় মানসিক ও সামাজিক বাধা।

তিনি আরও যোগ করেন, সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে ধারাবাহিকতা ও নিজস্বতা বজায় রাখা জরুরি। শুধুমাত্র সাময়িক জনপ্রিয়তা বা ট্রেন্ড অনুসরণ না করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখলে দীর্ঘমেয়াদে সাফল্য পাওয়া সম্ভব। ডিজিটাল এই প্ল্যাটফর্মে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা গেলে এই খাতটি দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ’, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক জামায়াত আমিরের

নারী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় বাধা সাইবার বুলিং ও ব্যক্তিগত আক্রমণ

আপডেট সময় : ০১:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬