ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ড. আবুল বারকাতের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শর্ত দিয়েছেন যে, বারকাতকে তার পাসপোর্ট সংশ্লিষ্ট আদালতে জমা রাখতে হবে।

এননটেক্স গ্রুপের নামে প্রায় ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ফেব্রুয়ারিতে আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। দুদকের অভিযোগ অনুযায়ী, সাবেক গভর্নর ও ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে ঋণ জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এর আগে নিম্ন আদালতে জামিন না পাওয়ায় হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। হাইকোর্ট তাকে জামিন দিলে রাষ্ট্রপক্ষ সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। তবে সর্বোচ্চ আদালত হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রাখায় তার মুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। উল্লেখ্য, ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

ড. আবুল বারকাতের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ

আপডেট সময় : ১২:২৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬