আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে ৩১ মে তারিখের যাত্রার টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে তাদের টিকিট সংগ্রহ করতে পারছেন।
রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে বিক্রি করা হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে বিক্রি হবে ৪ জুনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট।
এর আগে গত ১৩ মে ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছিল। ওইদিন ২৩ মে তারিখের যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরে পর্যায়ক্রমে ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে ২৭ মে তারিখের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 























