রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত সন্দেহে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি শিপন সেওজাল, ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান এবং রায়হান আলী।
বুধবার সকালে তুরাগের ১৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ব্যানারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের দুটি ব্যানারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তারা নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করছিলেন।
রিপোর্টারের নাম 





















