ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যায় চার আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, নয়জন যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলায় ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. হেলাল উদ্দিন, নাছির উদ্দিন, মোর্শেদ আলম এবং নুরুল আমিন। এদের মধ্যে মোর্শেদ আলম পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নয়জন আসামির নামও আদালত কর্তৃক ঘোষণা করা হয়েছে।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্যপ্রমাণ ও আলামত পর্যালোচনার পর আদালত এই রায় দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি অস্ত্র মামলারও রায় দেওয়া হয়েছে, যেখানে ১৩ আসামিকে দুটি পৃথক ধারায় ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। হত্যা মামলার মতো এই মামলায়ও পাঁচ আসামি খালাস পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার। এই ঘটনায় ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ১৭ জনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে চকরিয়া থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে একই আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করেন। দীর্ঘ চার মাস তদন্ত শেষে গত বছরের ১৯ জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যায় চার আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, নয়জন যাবজ্জীবন

আপডেট সময় : ০৫:৩৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬