ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ঈদের চমক হয়ে আসছে ‘মাসুদ রানা’, বড় পর্দায় আসছে সেবা প্রকাশনীর কালজয়ী চরিত্র

বইয়ের পাতায় দীর্ঘদিন ধরে রোমাঞ্চ ছড়ানো কিংবদন্তি গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ এবার বড় পর্দায় আসছে। নানা জটিলতা পেরিয়ে অবশেষে সিনেমা হিসেবে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে বাঙালির প্রিয় এই স্পাই চরিত্র। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘মাসুদ রানা’-র প্রথম অফিসিয়াল পোস্টার।

পোস্টার প্রকাশের মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, “বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে।” সেবা প্রকাশনীর ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি এই পোস্টার পুরোনো পাঠকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে।

কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট জনপ্রিয় স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত এই গোয়েন্দাভিত্তিক অ্যাকশন সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। ২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল। এরপর ২০২৩ সালে ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও এই বাংলা সংস্করণের সিনেমাটি নানা কারণে আটকে ছিল।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার। তিনি জানান, কাজী আনোয়ার হোসেন নিজেই সিনেমার চিত্রনাট্য অনুমোদন করেছিলেন এবং গল্পটিকে বড় পর্দায় তুলে ধরতে কোনো কার্পণ্য করা হয়নি। এটি জাজ মাল্টিমিডিয়ার অন্যতম ব্যয়বহুল সিনেমা বলে দাবি করেন তিনি।

সিনেমাটির বেশির ভাগ শুটিং প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। পরে একটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি সেই কাজও শেষ হয়েছে। চলচ্চিত্রটিতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এ ছাড়া অবনিতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। আসন্ন কোরবানির ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

ঈদের চমক হয়ে আসছে ‘মাসুদ রানা’, বড় পর্দায় আসছে সেবা প্রকাশনীর কালজয়ী চরিত্র

আপডেট সময় : ০৪:৩৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬