সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়ার ঘটনাকে গুরুতর আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শিশির মনির। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন।
আইনজীবী শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশেই সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছিল এবং বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। এমন পরিস্থিতিতে সচিবালয় বিলুপ্ত করা আদালত অবমাননার শামিল।
এর আগে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























