ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হামে শিশুমৃত্যু: তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

সারা দেশে হামের প্রাদুর্ভাব ও এর কারণে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে কেন একটি ইনকোয়ারি কমিশন গঠন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে মঙ্গলবার এই আদেশ দেন।

মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারী আইনজীবীর ভাষ্যমতে, হামের টিকা ব্যবস্থাপনা রাষ্ট্রীয় খাত থেকে সরিয়ে বেসরকারি খাতে দেওয়ার ফলেই এই বিপর্যয় ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে এবং সরকারের ব্যর্থতা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে দেশে শতাধিক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

হামে শিশুমৃত্যু: তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ০৯:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬