ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জুলাই হত্যাকাণ্ডে জামিন পেলেন না সাবেক মেয়র আতিকুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরে রাকিব হাসান নামে এক স্কুলছাত্রকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় নিহত রাকিবের চাচার দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ৮৭ জনকে আসামি করা হয়, যার মধ্যে আতিকুল ইসলাম ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। এর আগে আতিকুল ইসলামের আইনজীবী তার জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

জুলাই হত্যাকাণ্ডে জামিন পেলেন না সাবেক মেয়র আতিকুল

আপডেট সময় : ০৭:৩০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬