দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্যের সুরক্ষায় গৃহীত পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালত একই সঙ্গে হামের প্রাদুর্ভাবের কারণ ও দায়ীদের চিহ্নিত করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং আক্রান্ত শিশুদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। ১৫ মার্চ থেকে ১৮ মে পর্যন্ত সময়ে সারাদেশে প্রায় ৪৩ হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে এবং কয়েকশ শিশুর মৃত্যু হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আদালত স্বাস্থ্যসেবা বিভাগসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলেছেন।
রিপোর্টারের নাম 























