সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। সরকারের উচ্চপর্যায়ের ভাষ্যমতে, কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ থাকলে তার আইনি বিচার হওয়া বাঞ্ছনীয়, তবে হয়রানিমূলক মামলা গ্রহণযোগ্য নয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে অপসাংবাদিকতার কারণে সৃষ্ট নৈরাজ্য রোধে সুস্পষ্ট আইনি কাঠামোর অভাব রয়েছে। এই শূন্যতা পূরণে একটি কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। কমিশন প্রচলিত আইনের আওতায় সাংবাদিকতা বহির্ভূত অপরাধ ও অপসাংবাদিকতাকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার উপায় খুঁজে বের করবে, যাতে ভবিষ্যতে মিথ্যা মামলার পাশাপাশি প্রকৃত অপরাধের বিচারও সহজতর হয়।
রিপোর্টারের নাম 























