জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন এই তারকা।
হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি শেয়ার করে তিনি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। শারীরিক অবস্থা দুর্বল হওয়ায় আপাতত কারও সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই বলেও জানিয়েছেন তিনি। ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করা সনিকা ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পান। ডিজে মিক্সিংয়ের পাশাপাশি তিনি অভিনয়েও নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তার দ্রুত সুস্থতার জন্য সামাজিক মাধ্যমে শুভানুধ্যায়ীরা প্রার্থনা করছেন।
রিপোর্টারের নাম 

























