ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

নামের ভুলে সাড়ে তিন মাস কারাগারে নিরপরাধ মামুন

চেক ডিজঅনার মামলায় নামের মিল থাকায় এক ব্যক্তির পরিবর্তে অন্যজনকে সাজা ভোগ করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ব্যাংক হিসাবধারী প্রকৃত আসামি ধরাছোঁয়ার বাইরে থাকলেও, ভুল ঠিকানার কারণে নিরপরাধ এক ব্যক্তি সাড়ে তিন মাস ধরে কারাগারে বন্দি রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে প্রাইম ব্যাংকের একটি চেক ডিজঅনার হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এক তরফা রায়ে আসামিকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। এরপর ওয়ারেন্টমূলে পুলিশ ভুলবশত মামুন মিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

গ্রেফতারের পর আসামিপক্ষ দাবি করে যে, তিনি ব্যাংকের চেক বা মামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ তদন্ত চালিয়ে নিশ্চিত হয়েছে যে, মামলার মূল আসামি এবং বর্তমানে কারাগারে থাকা ব্যক্তির নাম ও পিতার নাম ভিন্ন। আদালতের নির্দেশিত তদন্তে এই ভুল ধরা পড়ার পর এখন নিরপরাধ ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

নামের ভুলে সাড়ে তিন মাস কারাগারে নিরপরাধ মামুন

আপডেট সময় : ০৩:০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬