ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সালমান খানের বাসভবনে বিষধর সাপের হানা

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছিল একটি বিষধর সাপ। সোমবার (১৮ মে) ভবনটির নিচতলায় সাপটি দেখতে পাওয়ার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকারী দলকে খবর দেন। অভিজ্ঞ একজন উদ্ধারকারী কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সাপটিকে নিরাপদে বন্দি করতে সক্ষম হন। এ সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও এ ঘটনায় কেউ আহত হননি, তবে বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়। অভিনেতা বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে সালমান খান তার নতুন কয়েকটি সিনেমার শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

সালমান খানের বাসভবনে বিষধর সাপের হানা

আপডেট সময় : ০২:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬