রাজধানী ঢাকার রাস্তায় ও ফুটপাতে হকারদের স্থান বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) হাইকোর্টের একটি বেঞ্চ এই রুল জারি করেন। এই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
এর আগে, ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়। সেই রিটের শুনানি নিয়ে আদালত এই রুল জারি করলেন।
রিপোর্টারের নাম 























