ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৮ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২৫ জন রয়েছেন।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার (১৬ মে) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত টহল ও অভিযান পরিচালনার সময় এই ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৭ জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১৪ জন এবং হাতিরঝিল থানায় ১০ জন রয়েছেন।
গ্রেফতারকৃত সকল আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















