বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই মারা গেছে ২২ জন শিশু।
গতকাল রবিবার (১৭ মে) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটির নাম নুসাইবা (৭ মাস)। সে পটুয়াখালীর বাসিন্দা কাওসার হোসেনের মেয়ে। পারিবারিক সূত্র জানিয়েছে, শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তিন দিন আগে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। আজ সকালে সে মারা যায়।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৪২ জন শিশু ভর্তি হয়েছে এবং এই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ১৯৬ জন শিশু ভর্তি রয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৭৫ জন, যার মধ্যে ১৭৫ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
রিপোর্টারের নাম 























