ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

আমির হামজাকে ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা আমির হামজাকে গ্রেফতার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৭ মে) সিরাজগঞ্জের চৌহালী আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার কর্মকার এই আদেশ দেন। মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২ এপ্রিল বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। ওইদিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রবিবার আমির হামজার আদালতে ফের হাজির হওয়ার কথা ছিল, কিন্তু তিনি উপস্থিত না হওয়ায় আদালত তাকে গ্রেফতার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত ২৬ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যকে ঘিরে পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় সংসদ সদস্য আমির হামজা তাকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

আমির হামজাকে ধরতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০৯:৫২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬