ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, রিট আবেদন খারিজ

আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত মন্তব্য করেছে যে তারা বিসিবি নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।

গত রবিবার, ১৭ মে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ব্যারিস্টার মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন।

ব্যারিস্টার মাহিন এম রহমান আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, আদালত নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছে। এর আগে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিতের জন্য হাইকোর্টে রিট দায়ের করেছিলেন।

উল্লেখ্য, এর কিছুদিন আগেই তামিম ইকবাল নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন এই আবেদনটি করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়ালেন প্রধানমন্ত্রী

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, রিট আবেদন খারিজ

আপডেট সময় : ০৯:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬