ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

অনলাইন জুয়ার চক্রের ৮ সদস্য গ্রেফতার: দিনে কোটি কোটি টাকা পাচার

আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনা এবং কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি জানিয়েছে, এই চক্রটি অনলাইন জুয়ায় সাইট পরিচালনার মাধ্যমে দিনে প্রায় ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা অবৈধভাবে আয় করতো, যা হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিদেশে পাচার করা হতো। বিগত ছয় মাস ধরে এই চক্রটি এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

রবিবার (১৭ মে) রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডি পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ এসব তথ্য জানান। গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন বয়সী আটজন সদস্য রয়েছেন।

অতিরিক্ত আইজিপি বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। এসব সাইটে জুয়াড়িরা মোবাইল ব্যাংকিং সেবা— বিকাশ, রকেট ও নগদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করতো। পরবর্তী সময়ে অবৈধভাবে অর্জিত অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হতো।’

তিনি আরও বলেন, ‘এই চক্রটি সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলোভিত করে গত প্রায় ৬ মাস ধরে প্রতিদিন আনুমানিক ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছে এবং একটি বড় অংশ বিদেশে পাচার করেছে।’

ঘটনার বিবরণ তুলে ধরে সিআইডি প্রধান জানান, সাইবার পুলিশ সেন্টারের সাইবার মনিটরিং সেল নিয়মিত অনলাইন নজরদারির সময় এই চক্রের সন্ধান পায়। পরবর্তীতে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর গত ৬ মে সিআইডি’র একটি দল ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেফতার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করার সবুজ সংকেত ট্রাম্পের

অনলাইন জুয়ার চক্রের ৮ সদস্য গ্রেফতার: দিনে কোটি কোটি টাকা পাচার

আপডেট সময় : ০৯:৩৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬