পবিত্র ঈদুল আজহা-র তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশন-এর জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভাটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সভায় দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে। প্রতি বছর জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে ধর্মীয় উৎসবের তারিখ ঘোষণা করে থাকে।
এদিকে বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধ জানানো হয়েছে। এজন্য কয়েকটি নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এবং একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষর করেছেন।
রিপোর্টারের নাম 























