ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় দ্রুতগামী বাসের চাপায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। শনিবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কে মালবাহী ট্রাকের চাকা মেরামত করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকার ইয়াকুব আলী ও তার ছেলে ইউসুফ আলী। সম্পর্কে তারা ট্রাকের চালক ও সহকারী ছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ জানায়, ভোরে ট্রাকের চাকা পাংচার হয়ে গেলে বাবা ও ছেলে মিলে তা মেরামত করছিলেন। এ সময় একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 






















