দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা হ্রাস পেয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, যা এর আগে ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। শনিবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে, যেখানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৭ টাকায়।
রিপোর্টারের নাম 





















