ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ফারাক্কা বাঁধের ৫০ বছর: পানিশূন্য পদ্মায় বিপন্ন ছয় কোটি মানুষের জীবন

ঐতিহাসিক ফারাক্কা দিবসের অর্ধশত বছর পূর্ণ হলো আজ। ১৯৭৫ সালের ১৬ মে পরীক্ষামূলকভাবে ভারতের ফারাক্কা ব্যারাজ চালু হওয়ার পর থেকে বাংলাদেশের নদী বিধৌত জনপদে নেমে এসেছে চরম বিপর্যয়। গত পাঁচ দশকে গঙ্গার পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ, কৃষি, মৎস্য সম্পদ এবং জীববৈচিত্র্যে অপূরণীয় ক্ষতি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছরের ডিসেম্বরেই গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাধ্যতামূলক ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করা এখন সময়ের দাবি। নাব্য সংকটের কারণে এক সময়ের প্রমত্ত পদ্মা এখন ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। রাজশাহী থেকে সাতক্ষীরা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলের নদীকেন্দ্রিক জীবনযাত্রা ও অর্থনীতি আজ ধ্বংসের মুখে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী অভিন্ন নদীর প্রবাহে একতরফা হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামরিক অভিযানের শার্পনেলে প্রাণ হারালেন কাতারি নাগরিক, নিখোঁজ নৌযান উদ্ধার

ফারাক্কা বাঁধের ৫০ বছর: পানিশূন্য পদ্মায় বিপন্ন ছয় কোটি মানুষের জীবন

আপডেট সময় : ১০:৩৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬