ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

পীরগঞ্জ পৌরসভায় এক যুগের ‘দুর্নীতি রাজত্ব’: কাঠগড়ায় নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় দীর্ঘ এক যুগ ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ উঠেছে নির্বাহী কর্মকর্তা (পৌর সচিব) আব্দুর রহিম প্রামাণিকের বিরুদ্ধে। ২০১৩ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই তিনি সেখানে কর্মরত আছেন এবং ক্ষমতার অপব্যবহার করে বেপরোয়া হয়ে উঠেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের সঙ্গে সখ্য বজায় রেখে তিনি পৌরসভার প্রশাসনিক ও আর্থিক খাতকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়রের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন আব্দুর রহিম। এছাড়া ঠিকাদারদের বিল ছাড় করতে নির্দিষ্ট হারে কমিশন নেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জামানতের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি এসব অনিয়মের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ জমা পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করার সবুজ সংকেত ট্রাম্পের

পীরগঞ্জ পৌরসভায় এক যুগের ‘দুর্নীতি রাজত্ব’: কাঠগড়ায় নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম

আপডেট সময় : ১০:৩৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬