ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চিকিৎসার নামে লন্ডনে রাষ্ট্রপতির বিলাসী সফর ও কেনাকাটা নিয়ে বিতর্ক

দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে সরকারি খরচে লন্ডনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিলাসবহুল সফর ও কেনাকাটা নিয়ে নানা মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। হৃদরোগের ফলোআপ চিকিৎসার জন্য গত ৯ মে যুক্তরাজ্যে যান তিনি। সেখানে অবস্থানকালে বিলাসবহুল হোটেল হিলটন ও ক্যামব্রিজের বেডফোর্ড লজ রিসোর্টে তার থাকার বিষয়টি নিশ্চিত করেছে হাইকমিশন সূত্র।

জানা গেছে, চিকিৎসার ফাঁকে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা লন্ডনের বিভিন্ন শপিং মলে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। এমনকি জুমার নামাজের সময়ও তিনি কেনাকাটার জন্য বের হওয়ায় প্রটোকল কর্মকর্তাদের মধ্যে বিড়ম্বনার সৃষ্টি হয়। রাষ্ট্রপতির প্রটোকল ও চলাচলের জন্য সাতটি ব্যয়বহুল গাড়ি ভাড়া করা হয়েছে, যা নিয়ে সরকারি পর্যায়েও প্রশ্ন উঠেছে।

দেশের সাধারণ মানুষের জন্য যখন কৃচ্ছ্রসাধন ও ব্যয় সংকোচনের নীতি গ্রহণ করা হয়েছে, তখন রাষ্ট্রপতির বিশাল সফরসঙ্গী নিয়ে এমন ব্যয়বহুল ভ্রমণকে নীতিবিবর্জিত বলে মনে করছেন বিশ্লেষকরা। নয় দিনের এই সফর শেষে আগামীকাল রোববার রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ মুসলিম নারী গ্রেপ্তার, ফরেনসিক প্রতিবেদন আসেনি

চিকিৎসার নামে লন্ডনে রাষ্ট্রপতির বিলাসী সফর ও কেনাকাটা নিয়ে বিতর্ক

আপডেট সময় : ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬