ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন

রাষ্ট্রীয় সফরে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে রাজধানীর গুলশান থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন। সফরকালে তিনি কুমিল্লার বরুড়া ও চাঁদপুরের শাহরাস্তিতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় অংশ নেবেন বলে নির্ধারিত রয়েছে।

সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী যাত্রাপথে কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় বক্তব্য দেবেন। এরপর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এছাড়া সফরে ফ্যামিলি কার্ড বিতরণ ও জেলা পর্যায়ের সাংগঠনিক সভায় তার অংশগ্রহণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উন্নয়ন প্রকল্পের এই উদ্বোধন স্থানীয় কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ মুসলিম নারী গ্রেপ্তার, ফরেনসিক প্রতিবেদন আসেনি

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় যোগ দেবেন

আপডেট সময় : ০৯:২৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬