ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ঈদুল আজহার ট্রেনযাত্রা: আজ দেওয়া হচ্ছে ২৬ মে’র অগ্রিম টিকিট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার বিক্রি করা হচ্ছে ২৬ মে’র অগ্রিম টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট পাওয়া যাচ্ছে এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অগ্রিম যাত্রার টিকিট ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকছে না।

এছাড়া যারা আসন নিশ্চিত করতে পারবেন না, তাদের জন্য যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট ইস্যু করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে পরবর্তী দিনগুলোর টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ মুসলিম নারী গ্রেপ্তার, ফরেনসিক প্রতিবেদন আসেনি

ঈদুল আজহার ট্রেনযাত্রা: আজ দেওয়া হচ্ছে ২৬ মে’র অগ্রিম টিকিট

আপডেট সময় : ০৮:২৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬