ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

নড়িয়ায় পদ্মার পাড়ে মিলল যুবকের খণ্ডিত মরদেহ, পরিচয় শনাক্ত করল সিআইডি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর পাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির খণ্ডিত দেহাংশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে সুরেশ্বর এলাকায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নড়িয়া থানা ও নৌ পুলিশ এই রহস্যজনক মরদেহের অংশগুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর জোয়ারের পানিতে একটি পলিব্যাগ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ ব্যাগটি উদ্ধার করে ভেতরে মানুষের হাত ও পায়ের অর্ধগলিত খণ্ডিত অংশ দেখতে পায়। চাঞ্চল্যকর এই ঘটনার রহস্য উদ্ঘাটনে ফরিদপুর থেকে সিআইডির একটি বিশেষ ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে।

পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্ট ও বিভিন্ন প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির নাম মো. জিয়া উদ্দিন, তিনি মো. রাজ্জাক সরদারের ছেলে। সুরেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার সম্পদ মুক্ত করার সবুজ সংকেত ট্রাম্পের

নড়িয়ায় পদ্মার পাড়ে মিলল যুবকের খণ্ডিত মরদেহ, পরিচয় শনাক্ত করল সিআইডি

আপডেট সময় : ০৭:২২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬