দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকার দ্রুততম সময়ে হামের টিকার ব্যবস্থা করেছে এবং এরই মধ্যে ৯৮ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের মতো সংস্থাগুলোও বাংলাদেশের এই ত্বরিত টিকাদান কর্মসূচির প্রশংসা করেছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের অব্যবস্থাপনার কারণে পর্যাপ্ত ভেন্টিলেটর বা টিকার মজুদ ছিল না, যা বর্তমান সরকারকে শূন্য থেকে শুরু করতে হয়েছে। তিনি আরও জানান, আগামী মঙ্গলবার থেকে ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট খোলা হবে এবং প্রতিটি ইউনিটে পর্যাপ্ত ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করা হবে। শিশুদের পুষ্টির অভাব এবং ভিটামিন এ ক্যাপসুল বিতরণে পূর্ববর্তী ঘাটতিকেও তিনি বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করেন।
রিপোর্টারের নাম 






















