চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে মা ও তার ২২ মাস বয়সী কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুটির দিনে পরিবারের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন তারা। ফেরার পথে শিশুটি হঠাৎ কোল থেকে পড়ে গেলে তাকে বাঁচাতে মা জীবনের ঝুঁকি নিয়ে লাফ দেন। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক জানান, স্থানীয়রা মা ও শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 






















