ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

হকার ব্যবস্থাপনা নীতিমালা নিয়ে আইপিডির উদ্বেগ: পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা

ঢাকা শহরের হকার ব্যবস্থাপনায় স্থানীয় সরকার বিভাগের নেওয়া সাম্প্রতিক নীতিমালা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি মনে করছে, সুনির্দিষ্ট পরিকল্পনা ও দূরদর্শিতার অভাব এবং অপরিকল্পিতভাবে হকারদের বসানোর ফলে নাগরিকদের চলাচলে চরম বিপর্যয় নেমে আসতে পারে। আইপিডির মতে, হকার সমস্যা কেবল ঢাকার নয়, এটি সারা দেশের নগর এলাকাগুলোর একটি বড় সংকট।

আইপিডি আরও জানায়, ফুটপাত ও সড়কে হকারদের অনিয়ন্ত্রিত অবস্থানের কারণে পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। দীর্ঘদিন ধরে একটি কার্যকর হকার নীতিমালার প্রয়োজন থাকলেও বর্তমান নীতিমালাটি নাগরিকদের নিরাপদ চলাচলের অধিকারকে সংকুচিত করেছে বলে দাবি করা হয়েছে। বিশেষ করে সড়ক ও ফুটপাতে দাগ টেনে হকারদের বসার সুযোগ করে দেওয়াকে ‘অবিবেচনাপ্রসূত’ হিসেবে দেখছে সংস্থাটি।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, হকার সমস্যার স্থায়ী সমাধানে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এবং কমিউনিটিভিত্তিক নজরদারি অত্যন্ত জরুরি। এছাড়া নিবন্ধিত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং নগরীর শৃঙ্খলা ফেরাতে সারা দেশের জন্য একটি সমন্বিত ও কার্যকর হকার ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে আইপিডি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ মুসলিম নারী গ্রেপ্তার, ফরেনসিক প্রতিবেদন আসেনি

হকার ব্যবস্থাপনা নীতিমালা নিয়ে আইপিডির উদ্বেগ: পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা

আপডেট সময় : ১১:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬