ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বাকেরগঞ্জে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ: আহত বৃদ্ধের মৃত্যু, আটক ২

বরিশালের বাকেরগঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনায় হালিম হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক ছাত্রদল নেতার নেতৃত্বে একদল লোক এই হামলা চালিয়েছে। হামলায় নিহতের ছোট ভাই ব্যবসায়ী দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসায়ী দেলোয়ার হোসেনের কাছে দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল একটি চক্র। চাঁদা না দেওয়ায় তার বড় ভাই হালিম হাওলাদারকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হতো। এ বিষয়ে এর আগে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। শুক্রবার দুপুরে সেই অভিযোগের জেরে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে দেলোয়ারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা হালিম হাওলাদারকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় থানা প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরে হৃদরোগ ও ক্যান্সার বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বাকেরগঞ্জে চাঁদা না পেয়ে হামলার অভিযোগ: আহত বৃদ্ধের মৃত্যু, আটক ২

আপডেট সময় : ১১:০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬