ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবীদের পাশে এমপি মিলন: উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি

থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন। ব্যক্তিগত সফরে দেশটিতে অবস্থানকালে তিনি শুক্রবার হাসপাতাল পরিদর্শনে যান এবং চিকিৎসাধীন যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

পরিদর্শন শেষে তিনি জানান, সেখানে চিকিৎসাধীন প্রায় ৫৭ জন বিপ্লবীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মিরপুর, যাত্রাবাড়ী ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ এসব যোদ্ধার অনেকেরই একাধিক অস্ত্রোপচার হয়েছে। কারো হাত-পা কিংবা পুরো শরীর অবশ হয়ে যাওয়ায় তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। হাসপাতাল সূত্রে তিনি জানতে পারেন, চিকিৎসাধীন এসব যোদ্ধার বিপুল পরিমাণ চিকিৎসা ব্যয় বকেয়া পড়ে আছে।

সাইফুল আলম খান মিলন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানবিক কারণে এসব বিপ্লবীর উন্নত চিকিৎসা ও দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তিনি আরও জানান, আহতরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে দলের শীর্ষ নেতৃত্বও সেখানে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন এবং সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ মুসলিম নারী গ্রেপ্তার, ফরেনসিক প্রতিবেদন আসেনি

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই বিপ্লবীদের পাশে এমপি মিলন: উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি

আপডেট সময় : ১০:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬