ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ: শনিবার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ঢাকার ধামরাইয়ের বেশ কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১৬ এপ্রিল) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধামরাই উপকেন্দ্রের আওতাভুক্ত বিভিন্ন ফিডারে মেরামত কাজ চলবে। এর ফলে ধামরাই পৌরসভা, ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও ও কুল্লাসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এছাড়া ধামরাই বাজার, উপজেলা সদর, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, পাঠানটোলা এবং কায়তপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে। মেরামতের কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় বিদ্যুৎ সংযোগ সচল করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎহীন থাকার এই সময়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বিকল্প প্রস্তুতি রাখার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

জরুরি রক্ষণাবেক্ষণ: শনিবার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আপডেট সময় : ০৯:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬