ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সমঅধিকার ও বৈচিত্র্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাহাড়ি কিংবা সমতল—দেশের প্রতিটি প্রান্তের মানুষ সমান নাগরিক সুবিধা ভোগ করবে। শুক্রবার বিকেলে রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এক পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন যে, দেশের ভাষা, ধর্ম ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার না বানিয়ে জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশ একটি অবিভাজ্য দেহের মতো, যেখানে প্রতিটি জাতিসত্তা ও সম্প্রদায় অপরিহার্য অংশ। যারা এই বৈচিত্র্যকে নষ্ট করে সমাজে বিভেদ তৈরি করতে চায়, তারা দেশের প্রকৃত বন্ধু নয়। প্রকৃত দেশপ্রেমিক তারাই যারা প্রতিটি সম্প্রদায়কে সম্মান করে এবং জাতীয় সংহতি রক্ষায় কাজ করে। তিনি জানান, সমঅধিকারভিত্তিক রাষ্ট্রনীতি অনুসরণ করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সাথে সম্পৃক্ত করতে বিশেষ সুযোগ-সুবিধা বা কোটা ব্যবস্থা রাখা মেধাবিরোধী নয়, বরং এটি জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য। সমান অবস্থানে থাকা মানুষের ক্ষেত্রে মেধাই হবে একমাত্র মানদণ্ড, তবে পিছিয়ে থাকাদের এগিয়ে আনা রাষ্ট্রের দায়িত্ব। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ মুসলিম নারী গ্রেপ্তার, ফরেনসিক প্রতিবেদন আসেনি

সমঅধিকার ও বৈচিত্র্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে সরকার: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬