ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

হাসপাতালের বিলের জন্য আটকে ছিল শিশু, মানবিক হস্তক্ষেপে মুক্তি মেলালেন চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের এক অসহায় জেলে পরিবারের পাঁচ মাস বয়সী শিশু জয়া দাসের চিকিৎসার বকেয়া বিল পরিশোধের দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। হামে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা শিশুটির বিল বাবদ প্রায় ২ লাখ ৩৮ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের পক্ষে সেই বিপুল অর্থ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়লে শিশুটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায় হাসপাতালটি।

গভীর রাতে খবরটি নজরে আসার পরপরই জেলা প্রশাসক জাহিদুল ইসলাম দ্রুত পদক্ষেপ নেন। তিনি নিজে জেলা সিভিল সার্জন ও সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অর্থের অভাবে কোনো শিশু হাসপাতালে আটকে থাকতে পারে না এবং প্রয়োজনে জেলা প্রশাসন থেকে এই ব্যয় মেটানো হবে। জেলা প্রশাসকের এমন ত্বরিত ও মানবিক পদক্ষেপে জেলে পল্লীর সেই পরিবারে দীর্ঘ প্রতীক্ষার পর হাসির ঝিলিক দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্নার অভিযোগে ৩ মুসলিম নারী গ্রেপ্তার, ফরেনসিক প্রতিবেদন আসেনি

হাসপাতালের বিলের জন্য আটকে ছিল শিশু, মানবিক হস্তক্ষেপে মুক্তি মেলালেন চট্টগ্রামের ডিসি

আপডেট সময় : ০৮:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬