ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ ও সমাবেশ

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে উপজেলার সাহরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তা চরম মানবাধিকার লঙ্ঘন। তারা সাম্প্রদায়িক উসকানি বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। প্রতিবেশী দেশেও এমন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল সাহরাইলের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। কর্মসূচির শেষ পর্যায়ে মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশে স্থানীয় আলেম-ওলামা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছয় মাসে হাম সংক্রমণে শীর্ষে বাংলাদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬