ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সীমান্তে হত্যার প্রতিবাদে জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে বিক্ষোভ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে এই কর্মসূচি পালন করেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে প্রতিনিয়ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সাধারণ বাংলাদেশিরা প্রাণ হারাচ্ছেন। এই ধরনের হত্যাকাণ্ড বন্ধে সরকারকে আরও শক্তিশালী ও কার্যকর পররাষ্ট্রনীতি গ্রহণের আহ্বান জানানো হয়। সর্বস্তরের সাধারণ মানুষকে সাথে নিয়ে আয়োজিত এই সমাবেশ থেকে সীমান্ত হত্যা বন্ধে জোরালো দাবি তোলা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্মেনীয় ইস্যু নিয়ে ইসরাইলের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তুরস্ক

সীমান্তে হত্যার প্রতিবাদে জাতীয় কবির সমাধি প্রাঙ্গণে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬