ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য জহিরুল ইসলাম

চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালীর প্রবেশমুখ তৈলারদ্বীপ সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মাওলানা জহিরুল ইসলামের একান্ত সচিব জিএম সাইফুল ইসলাম জানান, এমপি মহোদয় বোয়ালখালী থেকে বাঁশখালী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে তার বহনকারী গাড়ির জোরালো ধাক্কা লাগে। এতে গাড়ির ডান অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং লুকিং গ্লাস ভেঙে পড়ে যায়।

চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও দক্ষতার কারণে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। দুর্ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে এমপি জহিরুল ইসলাম বর্তমানে সুস্থ ও নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্মেনীয় ইস্যু নিয়ে ইসরাইলের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তুরস্ক

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনা: অল্পের জন্য রক্ষা পেলেন সংসদ সদস্য জহিরুল ইসলাম

আপডেট সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬