ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

রাজশাহী সিল্কের ঐতিহ্য পুনরুদ্ধারে ব্র্যাকের সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্প বা ‘রাজশাহী সিল্ক’-এর হারানো গৌরব পুনরুদ্ধারে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার সকালে ব্র্যাকের বার্ষিক প্রতিবেদন ২০২৫ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, রাজশাহীর রেশম শিল্প বর্তমানে বিলুপ্তির পথে। ব্র্যাকের বিশাল সাংগঠনিক সক্ষমতা ও বিভিন্ন খাতে তাদের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই শিল্পকে পুনরায় বিশ্বব্যাপী পরিচিত করে তোলা সম্ভব।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্র্যাকের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করেন। তিনি ব্র্যাককে দেশের বিশেষ করে রাজশাহীর উন্নয়নে পূর্বের মতো জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান। এদিকে, পবা-মোহনপুরের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন বরেন্দ্র অঞ্চলে কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (এগ্রো ইপিজেড) ও বিশেষায়িত কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানান। পাশাপাশি তিনি বরেন্দ্র অঞ্চলের ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার সংকট নিরসনে আধুনিক ড্রেনেজ ও পানি সংরক্ষণ প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্মেনীয় ইস্যু নিয়ে ইসরাইলের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তুরস্ক

রাজশাহী সিল্কের ঐতিহ্য পুনরুদ্ধারে ব্র্যাকের সহযোগিতা চাইলেন ভূমিমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬