ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে চারজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি আটজন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে মারা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দুই মাসে হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৪০ হাজার ১৭৬ জন শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জন এবং উপসর্গে ৩৭৭ জনের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় স্বাস্থ্য বিভাগ থেকে বিশেষ সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রণয়নের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬