ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্যান্য অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বিশেষ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে জানানো হয়েছে, দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী এক সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্মেনীয় ইস্যু নিয়ে ইসরাইলের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তুরস্ক

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্যান্য অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ০২:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬