ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট: গজারিয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই যানজটের ফলে মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী ও চালক।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে মেঘনা-গোমতী সেতুর ঢালে একাধিক কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে পড়লে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মুহূর্তেই এই যানজট প্রকট আকার ধারণ করে।

সরেজমিনে দেখা গেছে, তপ্ত গরমে বাসের ভেতরে দীর্ঘক্ষণ আটকে থেকে নারী, শিশু ও বৃদ্ধরা নিদারুণ কষ্টের শিকার হচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। তবে গাড়ির চাপ বেশি থাকায় যানজট পুরোপুরি কমতে কিছুটা সময় লাগছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্মেনীয় ইস্যু নিয়ে ইসরাইলের পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তুরস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট: গজারিয়ায় চরম ভোগান্তিতে যাত্রীরা

আপডেট সময় : ১২:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬