যশোরের সরকারি হাসপাতাল ও টিকাদান কেন্দ্রগুলোতে জীবন রক্ষাকারী টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। গত কয়েক মাস ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় থাকা টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন হাজারো অভিভাবক। এতে জেলার প্রায় ৭৩ হাজার শিশু মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
জেলার স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোর কোনোটিতেই বর্তমানে পর্যাপ্ত টিকার সরবরাহ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো টিকা না পেলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তারা দীর্ঘমেয়াদী পঙ্গুত্বের ঝুঁকিতে থাকে। জেলা স্বাস্থ্য বিভাগ টিকার চাহিদাপত্র পাঠালেও সরবরাহ না আসায় এই অচলাবস্থা তৈরি হয়েছে। দ্রুত এই সংকট সমাধান না হলে শিশু মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 

























