ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ জন গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাব-১৫-এর অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসা পূর্ব গেট সংলগ্ন স্বপ্নচূড়া মার্কেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর একটি দল জানতে পারে যে, উক্ত এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এ অবস্থায় ঝটিকা অভিযান পরিচালনা করলে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হচ্ছিল বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলেও জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—ঈদগাঁও ইউনিয়নের এনামুল হক এনাম (২৩) ও নুরুল আবছার রিপন ওরফে আবছার (৪০)। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানিয়েছেন, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে এবং তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামে পাউবোর বাঁধে ব্যাপক ক্ষয়ক্ষতি

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ ২ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬